
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
মোংলা বন্দরের জেটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় মোংলার নৌঘাঁটি বৌনজা থেকে বন্দরের মেইন গেট দিয়ে জেটির ভেতরে প্রবেশ করেন প্রধানন্ত্রী। এ সময় গেটের সামনে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
তিনি মোংলা বন্দরের বর্ধিতকরণ প্রকল্প, জেটি সুবিধা, কন্টেইনার ইয়ার্ডসহ বন্দরের বিভিন্ন আধুনিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থাপনা সরাসরি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষমতা বাড়ানো, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন তারেক রহমান।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকালে খুলনা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা হেলিকপ্টার এবং জলযানে ঘুরে দেখার পর নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন।
বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য প্রকল্পগুলো পর্যালোচনার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তারেক রহমান।