
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি: বিইআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:৬

গাজীপুরে টহল দিচ্ছে বিজিবি।
গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেয়া হয়েছিল।
আজ ১ প্লাটুন বিজিবি বাড়িয়ে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। আজ বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে। এদের নেতৃত্বে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক থাকার খবর পাওয়া গেছে।