
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: তিন স্টেশনে কয়েক ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু
ইকরামুল কবির
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬:১২

বিভিন্ন এলাকায় বেপরোয়া কিশোর গ্যাং। প্রতীকী ছবি
সিলেটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক- বিভিন্ন এলাকায় কিশোররা ছিনতাই, মারামারি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি হত্যাকাণ্ডেও কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসছে। পুলিশি অভিযানে থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। সচেতন ব্যক্তিরা বলছেন, এই গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে দমন করা গেলে ফিরে আসবে স্বস্তি।
জানা যায়, সিলেটে সক্রিয় ১৫টি কিশোর গ্যাং। মাদক সেবন, ছিনতাই, চুরি, মারামারি ও নারীদের হয়রানির মতো অপরাধে সক্রিয় রয়েছে। সিলেটে সংঘবদ্ধ তৎপরতা, মাদক সেবন, ছিনতাই, চুরি, মারামারি ও নারীদের হয়রানি থেকে শুরু করে হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধেও জড়িয়ে পড়ছে কিশোররা। কিশোর গ্যাংয়ের এই তৎপরতার ভয়াবহতার সবশেষ উদাহরণ নগরীর কাজিরবাজার সেতুতে ১৫ বছর বয়সি কিশোর রিফাত আহমদ হত্যাকাণ্ড। গত ২৭ জুলাই রাতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে একদল কিশোরের ছুরিকাঘাতে নিহত হয় রিফাত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই কিশোরদের দমনে সিলেট মহানগর পুলিশ পাড়ায় পাড়া অভিযান চালিয়ে যাচ্ছে। অক্টোবর মাসের পাঁচ দিনের অভিযানে আটক করা হয় তিনশো কিশোরকে।
সিলেট নগর জুড়ে কখনো দলবদ্ধভাবে হামলা, কখনো ছিনতাই, আবার কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ। এসব ঘটনায় জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণরা। অভিযোগ রয়েছে, অপরাধের জগতে তাদের ব্যবহার করছে প্রভাবশালী কিছু ব্যক্তি।
সিলেটের শিশু আদালত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফা সুলতানা পপি বলেন, এই কিশোররা গডফাদার দ্বারা পরিচালিত। গডফাদারদের আইনের আওতায় আনতে হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাং যারা পরিচালিত করছে, তাদের তালিকা তৈরি করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতাকে সামাজিক ব্যাধি। সিলেট নগরবাসীকে কিশোর গ্যাং থেকে সুরক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই স্বস্তি ফিরে আসবে।’
সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শিরীন আক্তার বলেন, এই ব্যাধি থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পাশাপাশি রাজনৈতিক দল, পরিবার, সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ শিশু আইন ২০১৩ -এ অনুর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সবাই শিশু হিসাবে গণ্য হবে। এই আইনে সাজার মেয়াদ নগণ্য। অভিযোগ রয়েছে, এ কারণে শিশু-কিশোরদের নানা অপতৎপরতার সঙ্গে জড়িত করছে তাদের গডফাদাররা।