
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: তিন স্টেশনে কয়েক ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬:৫

হামের উপসর্গ। ফাইল ছবি
দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে।
বিভাগভিত্তিক হিসাবে গেল ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৩২ জন, রাজশাহীতে ৪১ জন, সিলেটে ১২৬ জন, চট্টগ্রামে ২৬৪ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৮৯ জন এবং রংপুরে ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এছাড়া গেল ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৩৫ জন।