
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৮

আদালত চত্বরে আসামি মুহাম্মদ আবদুর রহিম (কালো টি-শার্ট পরা)।
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৬ বছর পর সোমবার (১৬ নভেম্বর) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর উপজেলার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। এ সময় একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনাটি জানাজানি হলে ২৫ ডিসেম্বর ওই তরুণীর বাবা জামালপুর সদর থানায় মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সোমবার আসামি সোহেল রানার উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।