
২৮ কোটি টাকার সেতু, তবু ভরসা নৌকা
বাংলাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:৪০

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকানে গোপন বৈঠক করছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
প্রাসঙ্গিক: