
মুন্সীগঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় ২ বন্ধু নিহত
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৬:৩১

ইমরান বেপারীকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইমরান বেপারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকার বাবারবাড়ি থেকে উদ্ধার করা হয় মারিয়া আক্তারের মরদেহ।
মারিয়া ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে। অভিযুক্ত ইমরান বেপারী ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ বছর আগে পারিবারিকভাবে ইমরান বেপারীর সঙ্গে বিয়ে হয় মারিয়া আক্তারের। বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগেই থাকত। পরে বাবারবাড়ি চলে আসে মারিয়া। রোববার (১ নভেম্বর) রাতে শ্বশুরবাড়ি আসেন ইমরান। এরপর সোমবার ভোরে মারিয়ার বাবারবাড়ি থেকে উদ্ধার হয় তার মরদেহ। ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী। বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে স্থানীয়রা ইমরানকে আটক করে পুলিশে দেন।
স্বজনদের দাবি, যৌতুকের জন্য প্রায়ই মারিয়াকে মারধর করতেন স্বামী। যৌতুকের টাকা না দেয়ায় শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে সটকে পরেন ইমরান। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মারিয়ার চাচি রুমা আক্তার বলেন, ‘৫ লাখ টাকার মালামাল দিয়ে বিয়ে দেয়ার পরও প্রায়ই মারিয়াকে মারধর করা হত। মারিয়াকে হত্যার পর পালিয়ে যান ইমরান। এ ঘটনার কঠিন বিচার চাই।’
এদিকে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে কিছু পরিষ্কার করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আটক স্বামীকে আদালতে পাঠানো হয়েছে।