
ফরিদপুরে দুই চোখ উপড়ানো, হাত-পা বাঁধা যুবক উদ্ধার
প্রতিবেদক, মুন্সীগঞ্জ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী একটি ডাম্প ট্রাক উল্টে দুর্ঘটনা ঘটে। ছবি: সময় সংবাদ
ফজরের নামাজ আদায়ের পর তিন বন্ধু মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে আসা ইটবাহী নম্বরবিহীন একটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে তাদের ওপর উঠে যায়। এতে প্রাণ হারান দুজন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: নেকবর সরকার উপজেলার একই ইউনিয়নের রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে ও মো. কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে।
আহত হাশেম বেপারী একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর তিন বন্ধু মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করার সময় ইটবাহী নম্বরবিহীন একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নেকবর সরকার নিহত হন। গুরুতর আহত কাইয়ুম দেওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি আটক করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাদের দাবি, গাড়িটিতে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।’
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’