
বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান: হুমায়ুন কবির
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৬

নুরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয়া হয় বলে নিশ্চিত করেন নাটোর ডিবির ওসি নজরুল ইসলাম। তবে তাকে গ্রেফতার দেখানো হয়নি।
এ দিকে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করে ঘটনার জন্য মিন্টুকে দায়ী করেন।
নিহত শাকিল ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় শাকিল।