
মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী
প্রতিবেদক, ভোলা
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৩:৫৭

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড।
ভোলার চরফ্যাশন থেকে নদীপথে মিয়ানমারে পাচারের সময় একটি ট্রলারসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৮ জনকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটক ব্যক্তিরা হলেন: নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, ভোলা চরফ্যাশনের মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান ও নোয়াখালীর মো. সেলিম।
এর আগে, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা তেঁতুলিয়া নদীতে অভিযানকালে সন্দেহজনক একটি বোটে (ট্রলার) তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন কন্ প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার জব্দ করে৷ এছাড়া, পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক করা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সাব্বির আলম সুজন।