
দুপুর পর্যন্ত বিদ্যুৎ পাবেন না সুনামগঞ্জের গ্রাহকরা
প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৪:১৬

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মাদক, ক্যাসিনো, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক সমাজকে কুরে কুরে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, মাদক, ক্যাসিনো, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, যৌতুক সমাজকে কুরে কুরে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এর ফলেই আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে গেছে। আমরা সবাই অস্থিরতার মধ্যে রয়েছি। তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আসাদুল হাবিব দুলু বলেন, রাষ্ট্রপতি আমাকে বলেছিলেন মাদক বন্ধে কাজ করতে। সেই কারণে সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সবার সহযোগিতায় দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমিন, ২ আসনের এমপি আব্দুস ছালাম ও ৩ আসনের এমপি জাহিদুর রহমানসহ জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।