
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:৫২

প্রতীকী ছবি
পঞ্চগড়ে ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে জেলার দেবীগঞ্জ থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বরকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত খগেশ্বর রায়ের বাড়ি একই উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায়। শিশুটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার বাবা-মা ও ভাই বাড়িতে ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় এক প্রতিবেশী নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে ধস্তাধস্তি ও শিশুটির গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে যান। এসময় অভিযুক্ত খগেশ্বর তাকে দেখে পালিয়ে যান। পরে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নেয়। পরে রাতেই শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা মিজানুর রহমান বলেন, ওই শিশুটিকে সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস নিতু তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে যে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কি-না।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুটির পরিবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
প্রাসঙ্গিক: