
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন। ছবি: সময় সংবাদ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন তাঁরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ডের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক বীর প্রতীক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার ও আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্য মুক্তিযোদ্ধারা। কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
এদিকে, এ ঘটনা তদন্তে পিরোজপুরে গেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দলটি পিরোজপুর জেলা সার্কিট হাউসে অবস্থান নেয়। তবে তদন্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি প্রতিনিধিদলের সদস্যরা।