
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩

সোহাগ হোসেন ও মিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় পল্লী বিদ্যুতের কর্মীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বহেরাতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
প্রাসঙ্গিক: