
সামান্তার পদত্যাগে এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৫:১৩

গাইবান্ধা জেলা পরিষদে কথা বলছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করেছে। বিএনপি গায়ের জোরে সরকারে রয়েছে। অতীতেও অনেকে গায়ের জোরে ক্ষমতায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেনি।
তিনি বলেন, বিএনপির উচিত অতীত থেকে শিক্ষা নেয়া।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি।
তিনি আরও বলেন, বিএনপির জিয়াউর রহমানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দিয়ে তিনি যে ঐতিহাসিক ভুল করেছিলেন; তার কাফফারা বিএনপিকে দিতে হয়েছে। বিএনপি আবারও সে ভুল করছে।
১১ দলীয় জোট একটি নির্বাচনী জোট। যারা গণভোটের রায়ের জন্য মাঠে কাজ করছে ও সংসদেও আছে। এটি কোনো আদর্শিক জোট নয়। এজেন্ডাভিত্তিক জোট। এনসিপি একটি আলাদা সংগঠন তাদের আলাদা রাজনীতি রয়েছে, যোগ করেন নাহিদ ইসলাম।
আঞ্চলিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব সারজিস আলম, যুগ্ন আহবায়ক ডক্টর আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পণ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
অঞ্চলভিত্তিক এ সমন্বয় সভায়, রংপুর জেলা ও মহানগর, লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতারা উপস্থিত ছিলেন।