
গাইবান্ধায় রোহিঙ্গাসহ অর্ধশতাধিক বিদেশি ও ভুয়া ব্যক্তির নামে জন্মসনদ
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৫:৬

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আগাতে খুন হয়েছেন বৃদ্ধা মাকসুদা বেগম, ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সন্তানদের সঙ্গে ব্যবসার পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা। এ সময় অরও দুজন আহত হন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, মাকসুদার তিন ছেলে লোহার ব্যবসা করেন। সম্প্রতি তারা একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেন একই এলাকার সাদ্দামের কাছে। সেই ব্যবসা বাবদ সাদ্দামের কাছে ২২ লাখ টাকা পাওনা হন তিন ভাই। তবে সাদ্দাম তাদের পাওনা টাকা দিতে গড়িমসি করেন।
সোমবার রাতে মাকসুদাসহ তার দুই ছেলে জজ মিয়া ও রাসেল সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ নিয়ে সাদ্দামের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাদ্দাম ও তার সহযোগীরা মিলে রাসেল ও মাকসুদাকে কুপিয়ে জখম করেন। এ সময় সাদ্দামকেও কুপিয়ে জখম করেন রাসেল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন। তবে আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযানসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।