
এমবাপ্পেকে নিয়ে ফরাসি কিংবদন্তীর ক্ষোভ
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৯:৩৩

গত রোববার লিভারপুল ও ম্যান সিটির ম্যাচের সময় ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ছবি: সংগৃহীত
অ্যানফিল্ডে রোববার (১১ অক্টোবর) ম্যানচেস্টার সিটির ৩-০ গোলের জয় ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের উত্তেজনা। ম্যাচ ঘিরে বিভিন্ন ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে গ্রেফতারের সময় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তির অপেক্ষায় থাকা সিটির বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেন লিভারপুলের সমর্থকেরা। ম্যাচ চলাকালে ক্লাবটির সমর্থকেরা সিটির ব্যবস্থাপনার বিরুদ্ধে দুয়ো দেন। সিটিকে নিচের বিভাগে নামিয়ে দেয়ার দাবিও তোলেন তারা।
এদিকে ম্যাচ ঘিরে কয়েকটি ঘটনায় গ্রেফতার করা হয় ১০ জনকে। একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়। লিভারপুলের ইতিহাসের ট্র্যাজেডি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হন পাঁচজন। এ ছাড়া মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ ও অন্যকে আঘাত করার ঘটনায় একজন, মারামারিতে জড়িত থাকার অভিযোগে দু'জন এবং মাঠে বস্তু নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।
অ্যানফিল্ড রোডে একজনকে গ্রেফতারের সময় মুখে আঘাত পান ওই পুলিশ কর্মকর্তা। তাকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতেই তার বাকি চিকিৎসা হওয়ার কথা।