
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৫:৪৫

প্রতীকী লাশের ছবি: এআই নির্মিত
যশোরের কেশবপুরে দুই নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, ব্রাহ্মণডাঙ্গা বাসিন্দা ইদ্রিস আলী রাত সাড়ে ৮টার দিকে প্রচন্ড দুর্গন্ধ পান। এরপর উৎস সন্ধানে গিয়ে ধানক্ষেতের পাশে ছোট্ট একটি গর্তের মধ্যে এক নারী ও এক পুরুষের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি আরো জানান, গভীর রাত হওয়ায় এবং পচন ধরায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।