
এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৭:১৯

২০২৭ সালের অনুমোদিত মোট ২৯ দিন ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ছবি: সংগৃহীত
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে।
বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের অনুমোদিত মোট ২৯ দিন ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।