
বসকে এসব বলছেন না কেন? ভ্যান্সকে গালিবাফের খোঁচা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:৪০

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নিজের পছন্দের রিপাবলিকান প্রার্থীদের জেতাতে ৪৭ কোটি ৪০ লাখ ডলার খরচ করেও ব্যর্থ হয়েছেন তিনি। নির্বাচনের ফলের পর তার রাজনৈতিক প্রভাব থেকে শুরু করে টেসলা, স্পেসএক্স ও এআই সাম্রাজ্যের ভবিষ্যৎ পড়েছে প্রশ্নের মুখে। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চাপে পড়তে পারেন মাস্ক।
নির্বাচনি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজের সমর্থিত প্রার্থীদের জেতাতে ইলন মাস্কের মোট ব্যয় অন্তত ৪৭ কোটি ৪০ লাখ ডলার। এর মধ্যে শুধু টেক্সাসেই খরচ করেন ২২ কোটি ৪০ লাখ ডলার।
তবে তার রাজনৈতিক সংগঠন আমেরিকা প্যাকের সমর্থিত ৪৪টি ফেডারেল প্রতিযোগিতার মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে। ২৯টি আসনে হয়েছে পরাজয়।
এই ফলের সরাসরি প্রভাব পড়তে পারে টেক্সাসে মাস্কের ব্যবসায়। রাজ্যটিতে রয়েছে টেসলার বড় কারখানা, স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং এআই অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা।
নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জিনা হিনোজোসা নতুন ডেটা সেন্টারের ওপর স্থগিতাদেশ, কর ছাড় বাতিল এবং বিদ্যুতের পুরো খরচ কোম্পানিগুলোর বহনের পক্ষে। এ কারণে মাস্কের সম্প্রসারণ পরিকল্পনায় তৈরি হতে পারে বাধা।
অন্যদিকে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বাড়ায় মাস্কের সরকারি চুক্তি ও ট্রাম্প প্রশাসনে তার ভূমিকা নিয়ে তদন্তের চাপ বাড়তে পারে। বিশেষ করে স্পেসএক্সের সরকারি ও প্রতিরক্ষা খাতের চুক্তি আসতে পারে বাড়তি নজরদারিতে।
সবচেয়ে বড় উদ্বেগ এআই খাত নিয়ে। ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামো নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার। কিন্তু ডেটা সেন্টার নির্মাণে রাজনৈতিক বাধা, বিদ্যুতের উচ্চমূল্য ও অনুমোদনে বিলম্ব হলে বাড়বে বিনিয়োগের ঝুঁকি। কমতে পারে প্রত্যাশিত মুনাফা।