
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
জাহাঙ্গীর আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৪

মরিচ চাষ করে এ বছর লোকসানের মুখে পড়েছেন জামালপুরে চাষিরা। ছবি: সময় সংবাদ
অতিরিক্ত দাম পাওয়ার আশায় অন্য ফসল বাদ দিয়ে মরিচ চাষ করে এবার লোকসানের মুখে পড়েছেন জামালপুরে চাষিরা। সার সংকট কিটনাশক আর বেশি দামে শ্রমিক দিয়ে মরিচের চাষ করে বিড়ম্বনায় পড়েছেন তারা।
চাষিরা বলছেন, সার সংকট ও কীটনাশকের দাম বেশি। সেইসঙ্গে বেশি দামে শ্রমিক দিয়ে মরিচ চাষ করে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় এ বছর বড় ধরণের লোকসানে পড়তে হচ্ছে।
তবে কৃষি অফিস সূত্র জানায়, সারের কোথাও সংকট নেই। চাষিরা নির্ধারিত ডোজের বেশি পরিমাণ সার ব্যবহার করছে। আমরা সেটা বজায় রেখে সার দিচ্ছি।
জানা যায়, জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জসহ সদর উপজেলার মেষ্টা, কেন্দুয়া, আড়ংহাটি অঞ্চলের চাষিরা অন্য ফসল বাদ দিয়ে কাঁচা মরিচের চাষ করে আসছেন। আগে তারা এই জমিতে সবজি চাষ করতেন। মরিচ চাষে অতিরিক্ত লাভের আশায় এ বছর মরিচ চাষ করেছেন।
চাষিরা জানান, এই অঞ্চলে অস্থির ওয়ান, অস্থির চমক, পাতা সিট, ছাকাতা এবং কারেন্ট হট জাতের মরিচ চাষ হয়।
মরিচ চাষী আব্দুল আউয়াল জানান, এ বছর মরিচ চাষে ইউরিয়া সারের সংকট দেখা দেয়ায় তাদের বেকায়দায় পড়তে হয়েছে। অনেক চাষিদের ১৩০০ টাকা সার দুই হাজার টাকায় কিনতে হয়েছে। আবার অনেকেই কাঙ্ক্ষিত সার না পেয়ে ক্ষেতে সার দিতে পারেননি। এতে কোথাও কোথাও ফলনের বিপর্যয় দেখা দিয়েছে।
আলাউদ্দিন বলেন, মরিচে ৫ বার সার দিতে হয়। কিন্তু সার আসে এক দেড় মাস পর পর। এভাবে সার এনে কীভাবে আবাদ করতে পারবো।
এ দিকে বাজারগুলোতে পাইকাররা মরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। বিক্রেতারা জানান, বাজারে মরিচের দাম একেবারে কম দেয়া হচ্ছে। ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। প্রতি বস্তায় তাদের লোকসান গুনতে হচ্ছে ৩০০ টাকা। মুহূর্তে দাম ওঠানামা করছে। ১২ টাকা কেজি বলে ১০ টাকা দাম দিচ্ছে। গাছ থেকে প্রতি মণ মরিচ বাজারে নিয়ে যেতে খরচ হয় ৭০০ টাকা।
তবে পাইকাররা মরিচের বাজার থেকে কম দামে কেনার কথা স্বীকার করে জানান, গাড়ি ভাড়া বেশি লাগে। তেলের দাম বেশি হওয়ার কারণে এক কেজি মরিচে ৭ টাকা খরচ হচ্ছে। ১৫ টাকা কেজিতে মরিচ কিনে রাজধানীতে বিক্রি করতে হয় ২০ টাকায়। তবে চিকন মরিচের দাম একটু বেশি সেটার আমদানি কম।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, ‘এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে।’
তবে তিনি চাষিদের সার সংকটের অভিযোগে বিষয়ে বলেন, ‘সারের কোথাও সংকট নেই। চাষিদের নির্ধারিত ডোজের বেশি পরিমাণ সার দেয়া হয়েছে। আমরা সমতা বজায় রেখে সার দিচ্ছি।’
তিনি বাজারে দাম নিয়ে বলেন, ‘উৎপাদন বেশি হওয়ায় দাম একটু কম। তবে কৃষকদের প্রতি পরামর্শ হলো মরিচ পাকিয়ে ফেললে দাম একটু বেশি পাবেন।’
এ বছর জেলায় মরিচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ হাজার ৫৩০ হেক্টর জমিতে। কিন্তু মরিচের আবাদ বৃদ্ধির কারণে সাত হাজার ২১৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে; যা লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় এক হাজার হেক্টর বেশি।
প্রাসঙ্গিক: