
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি: বিইআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা
প্রতিবেদক, যশোর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:৫৯

যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হোসেন আলী নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে।
অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। পরে রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার স্থানান্তর করা হয়।
আপনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।