
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হওয়ার পর বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয় ছাত্র-জনতা। ছবি: সময় সংবাদ
জয়পুরহাটের বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ওরফে আসিফ (৩৫) সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। আহতরা হলেন: একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন ও মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল সোয়া ১০টায় জয়পুরহাট থেকে জেড আর পরিবহনের একটি বাস হিলির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলককে মুখোমুখি চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক যাত্রী নিহত এবং অন্য দুজন আহত হন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এবং নিহত ইমনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
দুর্ঘটনার পর ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত এবং আহতদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
জয়পুরহাট।
০১৭২৯ ৬৫৯১৫১