
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে ঢাকায় বিমরাডের কর্মশালা
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৯:২৭

পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ দিল্লীতে বসে এবং বাংলাদেশে হঠকারি জামায়াত ইসলাম দেশবিরোধী গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আবায়ক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে কোন অপশক্তি সফল হবে না। বরং জনগণকে সাথে নিয়ে সব অপশক্তিকে মোকাবেলা করে বিএনপি-ই সফল হবে।
রাশেদ খাঁন বলেন, আওয়ামীলীগ এবং জামায়াত অতীতেও দেশের বিরুদ্ধে ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তাদের মোকাবেলা করেছে। ইনশাআল্লাহ এখন ওই পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ দিল্লীতে বসে আর বাংলাদেশে হঠকারি জামায়াতে ইসলাম দেশবিরোধী যে চক্রান্ত করছে সেটাকে জনগণের সহযোগিতা নিয়ে মোকাবেলা করতে বিএনপি সরকার সক্ষম আছে। দেশের জনগণ যদি সরকারের পাশে থাকে তাহলে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমীর নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট বলেছেন। অথচ জ্বালানি সংকটকে পুঁজি করে বিরোধী দল যে লং মার্চ করেছে এর কোনো গুরুত্ব নেই। দেশের জনগণও তাদের লং মার্চকে গ্রহণ করেনি। পতিত আওয়ামীলীগকে সুযোগ করে দেয়ার উদ্দেশ্যেই সদ্য ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেয়া হয়েছে।
বাংলাদেশকে আধিপত্যবাদের গ্রাস থেকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই জানিয়ে রাষ্ট্র পুন:গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করতে বিরোধীদলের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, বিএনপি ব্যর্থ হলে দেশে পুনরায় ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশী নানা ধরণের ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। জামায়াতে ইসলাম সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।