
তাহসিফ সৌরির মরদেহের সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩:১৫

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন-উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে তিনজন তার অটোরিকশার গতিরোধ করেন। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন। তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আবু কাউছার পরিচয়পত্র দেখতে চান। এতে তারা তাকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ মিনিট তার সিএনজি অটোরিকশাটি আটকে রাখেন।
পরে আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।