
খুলনায় পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাঁয়ে) এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ।
রাষ্ট্রপতি বলেন, দেশ ও মানুষের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুন্সিগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।