
ফ্যাসিবাদ প্রতিরোধে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২১:১

রংপুরের পীরগাছায় ক্ষতিগ্রস্ত পাকা আমন ধান। ছবি: সময় সংবাদ
রংপুরের পীরগাছায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে মাঠে থাকা পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। অনেক কৃষক সারা বছরের সংসার খরচ ও জীবিকার জন্য আমন ধানের ওপর নির্ভরশীল। মাঠে ধান পেকে ওঠায় তা ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। এর মধ্যেই শিলাবৃষ্টির কবলে পড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
উপজেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এ উপজেলায় শিলাবৃষ্টির প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের নতুন উদ্বেগে ফেলেছে।
কৃষক মকমুল মিয়া বলেন, ‘মঙ্গলবার রাতে যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধানের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অনেক জায়গায় বাতাসের তোড়ে ও শিলাবৃষ্টিতে ধানক্ষেত নুয়ে পড়েছে।’
কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় সরকারি সহযোগিতার ব্যবস্থা করা হোক। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এখনও পুরো ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসল ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’