
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৪৮

ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন দমকলকর্মীরা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন পাশের নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের মধ্যে তিনজন দমকলকর্মী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেয়র বলেন, ‘এত বড় ক্ষতি প্রকাশের কোনো ভাষা নেই।’
দুর্ঘটনার পরও সেখানে উদ্ধার অভিযান চলছে।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন দমকলকর্মীরা। আকাশ থেকে ধারণ করা ছবিতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান করতে দেখা গেছে।
নিউইয়র্কের দমকল বিভাগ এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে (জিএমটি রাত ৯টা) ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় তিনতলা ভবনটি ধসে পড়ে। ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনায় গিয়ে পড়ে। সেখানে তখন মাটি খননের কাজ চলছিল।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি-টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের প্রায় আড়াই ঘণ্টার মধ্যে ধ্বংসস্তূপ থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৩০-এর দশকে নির্মিত ভবনটি ধসের সময় ভেতরে কতজন বাসিন্দা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশের নির্মাণস্থলে সে সময় কতজন শ্রমিক কাজ করছিলেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
নিউইয়র্ক সিটির দমকল বিভাগের কমিশনার লিলিয়ান বনসিগনোরে জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতটি শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে শিশু নাকি প্রাপ্তবয়স্ক কেউ রয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
সূত্র: রয়টার্স
প্রাসঙ্গিক: