
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিনা অনুমতিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

কিশোরগঞ্জ-মহাখালী রুটে কয়েকটি কোম্পানির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কিশোরগঞ্জে পরিবহন মালিকদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য কিশোরগঞ্জ-মহাখালী রুটে কয়েকটি কোম্পানির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্ধ রয়েছে এ রুটের সব বেসরকারি পরিবহনের বাস।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ জানান, নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনায় তারাও সম্মতি দেন। পরে কিশোরগঞ্জের মালিকরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকরা পুরোনো বাস পরিবর্তন করেননি। উল্টো এ রুটে যুক্ত করেন আরও দুটি বাস।
তিনি আরও জানান, এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। তবে গতকাল ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে কিশোরগঞ্জের মালিকদের দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেয়ার পরিপ্রেক্ষিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
শহীদুল ইসলাম শহীদ জানান, এ সিদ্ধান্তের ফলে বন্ধ রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে যাতায়াতকারী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।