
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২৩:১৪

প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় জামাতার হামলায় গুরুতর আহত হয়ে মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মেয়েকে আনতে গিয়ে জামাতার মারধরের শিকার হন তিনি। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোতালেব হোসেন চৌগাছা উপজেলার ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েকে আনতে উপজেলার বাদেখানপুর গ্রামে জামাতা আনোয়ারের বাড়িতে যান মোতালেব। সেখানে আনোয়ারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুর মোতালেবের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন জানান, হত্যার বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাসঙ্গিক: