
আমেরিকা পরমাণু হামলা চালালেও তৈরি তেহরান: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:৩১

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গ্যাস সিলিন্ডার কেনাবেচার রশিদ না থাকায় একটি এলপিজি ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় আল বারাকাহ অ্যান্ড কোং নামের ওমেরা এলপিজি ডিলারে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার কেনাবেচার রশিদ পাওয়া যায়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাখুন্ডা মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লালখাঁর মোড় এলাকার রিজিক ড্রিংকিং ওয়াটার নামের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স-সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও মাঠ কর্মকর্তা (সিএম) এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।