
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল: শ্রমমন্ত্রী

কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ছবি: সংগৃহীত
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ৪ শতাংশ। এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম।
বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষায় অংশ নেয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন।
এবার বোর্ডের অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
গত বছরের তুলনায় এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।