
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনে এমআইএস সফটওয়্যার চালু
শিক্ষা সময়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৩৮

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। সংগৃহীত ছবি
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে শুরু হয়েছে চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ)। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে ১৫ ও ১৬ অক্টোবর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বক্তারা জানান, এবারের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে ২১৪টি।
এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন আয়োজকরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।
এছাড়াও আইসিসিএ ২০২৬ এর উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এফএসটি অনুষদের ডিন, প্রফেসর এবং শিক্ষার্থীরা।