
টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির পরিচিত সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:২৩

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ফটকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (পূর্বনাম: গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভের পর এবার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কলেজে নির্ধারিত চাকরির পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পদত্যাগের দাবিতে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মধ্যরাতে তাকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। সহপাঠীরা জানান, আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন।
শিক্ষার্থীদের দাবি, নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়ামে অনুষ্ঠান চালু রাখায় দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেওয়ার শর্তে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এ ঘটনাকে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।