
গণতান্ত্রিক-ন্যায়ভিত্তিক-মানবিক-নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

অভিযুক্ত মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার ওই এলাকার বাহাদুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সেই বিরোধের জেরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে রুমা আক্তারকে বেধড়ক মারধর করলে তার মৃত্যু হয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিককে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।