
১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির
শিক্ষা সময়
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

মাউশি। সংগৃহীত ছবি
দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ চিঠি মাউশি অধিদফতরের সব অঞ্চলের পরিচালক, সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পাঠানো পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বরের মাসিক সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এ কমিটিতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত থাকবে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ৩ কার্যদিবসের মধ্যে [email protected]এ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।