
ডেঙ্গুতে বাংলা ট্রিবিউনের সাংবাদিক নাদিমের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২০:৪৫

আহত পুলিশ সদস্য আবুল কালাম।
মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় নির্মম হামলার শিকার হতে হলো পুলিশ সদস্য আবুল কালামকে। ভেঙে দেয়া হয়েছে তার হাত-পা, কেটে দেয়া হয়েছে পায়ের রগ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
স্বজনদের অভিযোগ, কিছু দিন আগে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকার দুই মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে পুলিশে ধরিয়ে দেন আবুল কালাম। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন পুলিশ সদস্য আবুল কালামকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে নির্জন স্থানে ডেকে নেন শাহজালাল। সেখানে ১০ থেকে ১১ জনের একটি দল তার ওপর হামলা চালায়। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হলে আবুল কালামকে ভর্তি করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।
ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আবুল কালামের উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা।
হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সরেজমিনে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মাঝেরপাড় এলাকার বাসিন্দা আবুল কালাম কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করেন হবিগঞ্জে। পরে যোগ দেন আর্মড পুলিশ ব্যাটালিয়নে।