
পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
প্রতিবেদক, পটুয়াখালী এইচএসসি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২২:৩১

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষক মাত্র একজন আর এইচএসসি পরীক্ষার্থীও ছিলেন একজন। কিন্তু সেই একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজে। এমন চিত্রে প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পরিচালনা ব্যবস্থা নিয়ে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিলেন আফরিন আক্তার নামের ওই শিক্ষার্থী। তবে ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তিনি। এর আগেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেননি ওই শিক্ষার্থী। ফলে এবারও কলেজটির ফলাফলে পাসের ঘর শূন্যই রয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে কলেজ শাখার কার্যক্রম শুরু হয় সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের। তবে প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি।
অধ্যক্ষের দাবি, তিনি ছাড়া কলেজে আর কোনো শিক্ষক নেই। নিয়মিত পাঠদান কার্যক্রমও কার্যত বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু তালেব বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি নতুন। এখনও এমপিওভুক্ত হয়নি। এখানে আমি ছাড়া কোনো শিক্ষক নেই। এবার একজন মাত্র পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছিলেন তিনিও ফেল করেছেন। এর আগেও পরীক্ষা দিয়েছিলেন তখনও পাস করতে পারেননি। শিক্ষা কার্যক্রম একেবারেই নেই বললেই চলে। যারা কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তাদেরও কোনো কার্যক্রম নেই। অধ্যক্ষ হয়ে এখানে আমি নিজেই বিপাকে আছি।