
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫১

নিয়োগের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশবঞ্চিতরা। ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিতদের জন্য সুখবর। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই তাদের নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০ জনেরও বেশি প্রার্থীর নিয়োগ সুপারিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
সূত্র জানায়, নবম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে। আগের মতো নিবন্ধন সনদ না দিয়ে পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে। এ কারণে নতুন নিয়োগ কার্যক্রম শুরুর আগে ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি নিষ্পত্তি করতে চায় মন্ত্রণালয়।
তবে নিয়োগ সুপারিশ বা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
প্রাসঙ্গিক: