
জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, অবরুদ্ধ ভিসি
শিক্ষা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০:৪১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। দিনভর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়।
প্রাসঙ্গিক: