
ভিউয়ের জন্য অন্যের সম্মান বিক্রি প্রসঙ্গে কঠিন প্রশ্ন ছুঁড়লেন মেহজাবীন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:১৭

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ফাইল ছবি
সুরের ভুবনে তিনি এক জাদুকর, রাঙিয়ে তোলেন শ্রোতাদের হৃদয়। দুই দশকেরও বেশি সময় ধরে লোকসংগীতের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে তৈরি করেছেন এক অনন্য ধারা। আজ এই সুরের জাদুকরের জন্মদিন।
২০০৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘কৃষ্ণ’ দিয়েই যাত্রা শুরু হাবিব ওয়াহিদের। সেই অ্যালবামের গানগুলো যেমন শ্রোতাদের কানে নতুনত্ব এনে দিয়েছিল, তেমনি ‘মায়া’, ‘ময়না গো’ কিংবা পরের অ্যালবামগুলো তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে।
সময়ের প্রবাহে একসময় তার আলো কিছুটা ম্লান হওয়ায় শ্রোতাদের প্রশ্ন জেগেছিল, তবে কি হারিয়ে যাচ্ছেন তিনি? কিন্তু না, হাবিব ফিরেছেন- আগের মতোই সুরের জাদুতে। ‘মহাজাদু’ প্রকাশের পর যেন আবারও বাংলা গান ফিরে পায় তার পুরনো রাজপুত্রকে।
একদিকে শেকড়ের টান অন্যদিকে আধুনিকতার স্পন্দন- এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়েই হাবিব ওয়াহিদ গড়ে তুলেছেন নিজের সংগীতজগৎ। তার গানের পথচলা তাই শুধু জনপ্রিয়তার গল্প নয়, বাংলা গানের বদলে যাওয়ার গল্পও।
সংগীতশিল্পী বাবা ফেরদৌস ওয়াহিদের গানের উত্তরাধিকারকে নিজের মতো করে নতুন উচ্চতায় তুলে ধরেছেন হাবিব ওয়াহিদ। বিজ্ঞাপন, চলচ্চিত্র কিংবা একক অ্যালবাম- সব জায়গায় তার সুরের ছাপ স্পষ্ট।
‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’ থেকে ‘মহাজাদু’- এসব গান দিয়ে দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছেন হাবিব ওয়াহিদ। জন্মদিনে অনুরাগীরা তাকে স্মরণ করছেন বাংলা গানের সময়ের ধারায় এক অনবদ্য অধ্যায় হিসেবেই।