
চলছে ‘সংহতির জন্য কনসার্ট’, হাজারো সংগীতপ্রেমীর ভিড়
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৮:২৯

অভিনেতা ও নির্মাতা শামীম জামান। ছবি: সংগৃহীত
অভিনেতা ও নির্মাতা শামীম জামান। অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র— তিন মাধ্যমেই নিজের দক্ষ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। অভিনয় জীবনে তিন যুগেরও বেশি সময় পার করেছেন গুণী অভিনেতা।
শামীম জামানের শিল্পী জীবনের সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে মঞ্চনাটক। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি যুক্ত রয়েছেন দেশের অন্যতম থিয়েটার আরণ্যক নাট্যদলের সঙ্গে। এখনো নিয়মিত মঞ্চে অভিনয় করছেন। দলটির আলোচিত প্রযোজনা ‘রাঢ়াঙ’-এ অভিনয় করছেন।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন শামীম জামান। এর মধ্যে নির্মাতা সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় তার অভিনীত গরুচোর, ওয়ারেন, মিতালী কথা দিলাম তো,ভেজাল মন্ডল, আলতা সুন্দরী সহ অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘আধিয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি এক দশকেরও বেশি সময় ধরে নির্মাণেও ব্যস্ত শামীম জামান। তার পরিচালিত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ইতিমধ্যে ধারাবাহিকটির ৮০টি পর্ব প্রচার হয়েছে।
তবে অভিনয়ের প্রতি শামীম জামানের ভালোবাসার শুরুটা স্কুলজীবন থেকেই। নিজ জন্মস্থান মানিকগঞ্জের দৌলতপুরের জোতকাশী গ্রামে ছোটবেলা থেকেই অসংখ্য যাত্রাপালায় অভিনয় করছেন। পড়াশোনার জন্য স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় এলেও অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি। বরং সময়ের সঙ্গে সেই আগ্রহ আরও গভীর হয়েছে।
একপর্যায়ে তিনি ১৯৯১ সালে যুক্ত হন আরণ্যক নাট্যদলের সঙ্গে। শুরুতে অভিনয় নয় বরং সংগীতের তবলা বাজানো মাধ্যমে দলটির সঙ্গে তার পথচলা শুরু হয়। তবলা-ঢোল বাজানোয় দক্ষতার পাশাপাশি গানও গাইতে পারেন তিনি। তার দুটি অডিও অ্যালবাম হলো একটা চিঠি ও পরান বন্ধুরে । তার এই প্রতিভা নজর কাড়ে দলের অন্য সদস্যদের। এরপর ধীরে ধীরে অভিনয়ের সুযোগ আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে মঞ্চে নিজের অবস্থান তৈরি করেন শামীম জামান।
আরণ্যকের ‘সংক্রান্তি’, ‘খেলা খেলা’, ‘প্রকৃত জন কথা’, ‘ইবলিশ’ ও ‘রাঢ়াঙ’সহ বিভিন্ন উল্লেখযোগ্য প্রযোজনায় অভিনয় করেছেন শামীম জামান। সময়ের পরিক্রমায় টেলিভিশন ও চলচ্চিত্রেও পরিচিতি পেয়েছেন। তবে মঞ্চের সঙ্গে সম্পর্কের সুতো কখনো ছিন্ন হয়নি তার।
দীর্ঘ সাড়ে তিন দশক ধরে নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে অভিনয় করে যাওয়া অভিনেতার শিল্পীজীবনের অন্যতম বড় অর্জন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে রয়েছে অসংখ্য অ্যাওয়ার্ড। অভিনয় ছাড়া তিনটি রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্বও পালন করেছেন এ অভিনেতা।