
সাংবাদিককে গালাগালি করায় চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমণি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২১:১৮

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) এর কনসার্টের মুহূর্ত। ফাইল ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও একাত্মতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘সংহতির জন্য কনসার্ট’। এ মঞ্চে দেশের সাত জনপ্রিয় ব্যান্ড, সাত ঘণ্টার টানা সংগীত পরিবেশন করছে। প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে অনুষ্ঠানে হাজির হাজারো সংগীতপ্রেমী।
দর্শকের ভিড়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) যেন পরিণত হয়েছে মানুষের এক বিশাল মিলনমেলায়। যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ। কেউ এসেছেন প্রিয় ব্যান্ডের গান শুনতে, কেউ-বা ইতিহাসের অংশ হতে, আবার কেউ মিলেছেন ঐক্য আর সম্প্রীতির এক সম্মিলিত আয়োজনে।
হাজারো মানুষের উপস্থিতিতে সাত ব্যান্ডের সাত ঘণ্টার এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা। নগর বাউল জেমসের দরাজ কণ্ঠ, মাইলসের কালজয়ী সুর, ওয়ারফেজের রক ঝড়, ফিডব্যাকের চিরচেনা পরিবেশনা, আর্টসেলের আবেগঘন সংগীত, শিরোনামহীনের অনন্য সুরের মূর্ছনা আর মেকানিক্সের পরিবেশনায় মুখর হয়ে উঠছে পুরো আয়োজন।
সাতটি ব্যান্ড, সাত ঘণ্টার সংগীত আর অসংখ্য শ্রোতার সম্মিলন—সব মিলিয়ে ‘সংহতির জন্য কনসার্ট’ হয়ে উঠেছে ঐক্য ও সম্প্রীতির স্মরণীয় উদ্যাপন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন—বামবার সহযোগিতায় অনুষ্ঠিত এই কনসার্ট যেন সংগীতের মধ্য দিয়ে ছড়িয়ে দিচ্ছে ঐক্য আর সংহতির বার্তা।