
টাইগার শ্রফকে হামলা: হামলাকারীদের ক্রিপ্টোকারেন্সিতে মিলতো অর্থের জোগান, দাবি মুম্বাই পুলিশের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৪:২২

আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমণি। ছবি: সংগৃহীত
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তবে আদালত প্রাঙ্গণে এসে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্যামেরার আলো চোখে ফেলায় বিরক্তি প্রকাশ করেন পরীমণি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমণি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছালে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।
এ সময় পরীমণি বলেন, ‘এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।’
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমণি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। পরে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
পরদিন বৃহস্পতিবার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমণি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।