
টাইগার শ্রফকে হামলা: হামলাকারীদের ক্রিপ্টোকারেন্সিতে মিলতো অর্থের জোগান, দাবি মুম্বাই পুলিশের

কোরিয়ান ড্রামা ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর পোস্টারে সুক ও শিন মিন। ফাইল ছবি
জনপ্রিয় কোরিয়ান ওয়েবটুন ও ওয়েব নভেলের ওপর ভিত্তি করে নির্মিত বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা সিরিজ ‘দ্য রিম্যারিড এম্প্রেস’। ভক্তদের প্রতীক্ষার প্রহর শেষ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস-এ মুক্তি পায় ‘দ্য রিম্যারিড এম্প্রেস’। প্রথম দিনেই সিরিজটির একসাথে ৪টি পর্ব রিলিজ করা হয়েছে।
সিরিজটির মূল আকর্ষণ হলো তারকা বহুল কাস্ট। সিরিজটিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন কোরিয়ান ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা। সিরিজের সম্রাজ্ঞী নাভিয়ার চরিত্রে রয়েছেন শিন মিন-এ, সম্রাট সোভিয়েশুর ভূমিকায় অভিনয় করেছেন জু জি-হুন, প্রিন্স হেনরির ভূমিকায় আছেন লি জং-সুক এবং রাশতা চরিত্রে অভিনয় করেছেন লি সে-ইয়ং।
তবে ভক্তদের মূল আকর্ষণ লুকিয়ে রয়েছে প্রিন্স হ্যানরি চরিত্রে অভিনয় করা লি জং-সুকের ওপর। ২০১৪ সালের জনপ্রিয় কোরিয়ান ড্রামা 'ডক্টর স্ট্রেঞ্জার' খ্যাত এ অভিনেতা ওই ড্রামায় একজন প্রতিভাবান থোরাসিক সার্জন বা বুক বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। তবে এবার তিনি নতুন সিরিজে নজর কেড়েছেন পাখি হতে পারা এক রাজকুমার হয়ে।
সিরিজটিতে দেখা যাচ্ছে, পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ার এবং সম্রাট সোভিয়েশুর মধ্যে প্রেমের অনুভূতি না থাকলেও বন্ধু এবং পরিবারের একজন সদস্য হিসেবে তারা একে অন্যকে পছন্দ করেন। গল্পে টুইস্ট আসে যখন সম্রাট সোভিয়েশু এক দাসীর সঙ্গে সম্পর্কে জড়ান। এমন পরিস্থিতিতে সম্রাজ্ঞী নাভিয়ার পরিচয় হয় পশ্চিম রাজ্য সিংহাসনের প্রথম উত্তরাধিকারী প্রিন্স হেনরির সঙ্গে।
গল্পে আরও দেখা যায়, প্রিন্স হেনরির পরিবারের গোপন রহস্য হলো তারা চাইলে পাখিতে রূপান্তরিত হতে পারেন। পাখিতে রূপান্তরিত হয়েই গল্পের নায়ক একদিন পূর্ব সাম্রাজ্যের প্রাসাদে গুপ্তচরবৃত্তি করতে যান। সেখানে সম্রাজ্ঞী নাভিয়ারের সঙ্গে তার দেখা হয় এবং তিনি তার প্রেমে পড়ে যান। অন্যদিকে গল্পের নায়িকা নাভিয়ার প্রিন্স হেনরিকে একটি সুন্দর পাখি মনে করে কাছে টেনে নেন।
ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা সিরিজটি মুক্তির দুই দিন পেরোতেই ঝড় তুলেছে ড্রামাপ্রেমী দর্শকের মনে। মোট ১০ পর্বের এই রাজকীয় ড্রামা সিরিজটির নতুন পর্ব প্রতি বুধবার দুটি করে প্রকাশ পাবে এবং আগামী ২৫ নভেম্বর এর শেষ পর্ব প্রচারিত হবে।