
এবার সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি
বিনোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১১

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়।
আজ ভোরেই অভিনেত্রীকে বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতেই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় দায়ের করা মামলায় ২১৬ নম্বর আসামি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।