
এবার সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি
বিনোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫২

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও ঢালিউড প্রযোজক আরশাদ আদনান। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ঢাকাই সিনেমায় অভিনয় করতে পারেন, এমনই জল্পনা উসকে দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট উত্তেজনা ছড়াচ্ছে সিনেপ্রেমী দর্শক মহলে।
বুধবার (১৮ নভেম্বর) প্রযোজক আরশাদ আদনান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, নেক্সট।
এ পোস্টের মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড প্রযোজক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। মন্তব্যের ঘরে দেবাশীষ বিশ্বাস লেখেন, কিয়ারা আদভানি।
এরপরই ভক্তমহলে জল্পনা চলছে আসন্ন ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যেতেপারে কিয়ারাকে। জল্পনা চলছে, সিনেমায় থাকতে পারেন পাকিস্তানের অভিনেত্রীও। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রাসঙ্গিক: