
প্রজ্ঞাপন জারিসরকারিতে এ মাসেই বাড়তি বেতন, ভাতা মিলবে আগের হারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৯:৬

জনতা-রূপালী-সোনালী ব্যাংকের সদ্য সাবেক ৩ এমডি
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির এমডি শওকত আলী খান, জনতা ব্যাংক পিএলসির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সম্মতি দিয়েছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সুপারিশে সম্মতি দিয়েছে সরকার।
চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
তবে, এমডি নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ বা পরবর্তী সময়ে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে কিছু বলা হয়নি।