
তরুণ উদ্যোক্তা কর্মসূচি ‘উদ্যোগ’: প্রথম ধাপে ১৮ হাজার ৪৪৪ আবেদন, কোন জেলায় কত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২১:৩

গ্রামীণফোন ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিলবোর্ড বিজ্ঞাপনে ব্যবহার করেছে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি। ছবি সংগৃহীত
দেশের ডিজিটাল সংযোগ ও বিজ্ঞাপনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে গ্রামীণফোনের দেশব্যাপী পরিচালিত নেটওয়ার্ক ক্যাম্পেইন ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’র অংশ হিসেবে বিলবোর্ড বিজ্ঞাপনে যুক্ত হয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ একটি দেশব্যাপী ব্র্যান্ড উদ্যোগ, যার লক্ষ্য দেশের মানুষের কাছে উচ্চগতির মোবাইল ইন্টারনেট, নির্ভরযোগ্য নেটওয়ার্ক সংযোগ এবং ডিজিটাল অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা। প্রচলিত বিজ্ঞাপনের অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ ও আকর্ষণীয় করে তুলতে বিলবোর্ডে এআর প্রযুক্তির ব্যবহার ক্যাম্পেইনটিতে নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশজুড়ে গ্রামীণফোনের ২৪ হাজারেরও বেশি বেস স্টেশন টাওয়ারের শক্তিশালী অবকাঠামো এবং আধুনিক ৭০০ মেগাহার্টজ ও ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তির সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে পুরো নেটওয়ার্ক। পাশাপাশি, জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতে গ্রামীণফোনের লোকাল এজ-ক্যাশিং প্রযুক্তি কাজ করছে। এর ফলে কিছু ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং শুরু হতে মাত্র ৫৫ মিলিসেকেন্ড সময় লাগতে পারে।
ক্যাম্পেইনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা। নির্ভরযোগ্য ইন্টারনেট কীভাবে ডিজিটাল শিক্ষা, কর্মসংস্থান, সৃজনশীলতা ও মতপ্রকাশের সুযোগ সম্প্রসারণ করছে, সেই চিত্রই তুলে ধরছে ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিলবোর্ডে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সংযোজন গ্রামীণফোনের এই ক্যাম্পেইনের মূল বার্তাকে আরও আধুনিক ও অভিজ্ঞতানির্ভর উপায়ে মানুষের সামনে উপস্থাপন করছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন শুধু নেটওয়ার্কের সক্ষমতাই তুলে ধরছে না, বরং প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে বাংলাদেশের বিজ্ঞাপন জগতে নতুন সম্ভাবনার দুয়ারও উন্মোচন করছে।