
নগদ টাকার ব্যবহারে বাড়ছে ব্যয়, ডিজিটাল লেনদেনে জোর
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৯

বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সময় সংবাদ
মজুরি বৃদ্ধি নিয়ে যারা অসন্তোষ করছেন, তারা প্রকৃত শ্রমিক নন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শ্রমমন্ত্রী জানান, আগামীকাল রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়েও সংশ্লিষ্ট দুই সংগঠন উদ্যোগ নেবে বলে আশ্বাস দিয়েছেন তাদের প্রতিনিধিরা।
শ্রম খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে বিজিএমইএ ও বিকেএমইএ উদ্যোগ নেবে।